কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ৮ টি গাঁজার গাছসহ সাইফুল ইসলাম নামের এক কারবারীকে গ্রেপ্তার করেছে। তিনি উপজেলার চরাঞ্চলের তেকানি ইউনিয়নের উত্তর কিনারবেড় গ্রামের মৃত হাবিবুর রহমারে পুত্র।
কাজিপুর থানাসূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে কাজিপুর থানার অন্তর্গত নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ির একটি দল সাইফুলের বাড়িতে অভিযান চালায়। এসময় নিজবাড়ির আঙিনায় লাগানো আটটি গাঁজার গাছ জব্দ করা হয়।
কাজিপুর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, সাইফুলের বাড়ি থেকে জব্দ করা গাঁজার গাছগুলোর ওজন ১২ কেজি। বৃহস্পতিবার দুপুরে নিয়মিত মামলা দিয়ে তাকে সিরাজগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। # (ছবি আছে)
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

