ঢাকাFriday , 29 March 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

জুড়ীতে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সম্পন্ন

Nadigram
March 29, 2024 9:03 pm
Link Copied!

জুড়ী, প্রতিনিধি

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া জুড়ী উপজেলা শাখার উদ্যোগে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে।

২৮ মার্চ ২০২৪ ইং:,১৭ রামাদ্বান ১৪৪৫ হিজরি বৃহস্পতিবার বাদ যোহর জুড়ী জালালিয়া হাফিজিয়া দাখিল মাদরাসার হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
জুড়ী উপজেলা তালামীযের সাধারণ সম্পাদক এম এ সামাদ পারভেজ এর পরিচালনায় এবং সভাপতি এমরান হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন জুড়ী উপজেলা আল-ইসলাহ’র মুহতারাম সভাপতি মাওলানা এম এ শহিদ, বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন সহ-সভাপতি মাওলানা তাজ উদ্দিন।
বক্তব্য রাখেন উপজেলা তালামীযের সহ-সভাপতি হাফিজ লুৎফুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান শাহান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জুড়ী জালালিয়া হাফিজিয়া দাখিল মাদরাসার সুপার এম জামাদুল ইসলাম, জুড়ী উপজেলা তালামীযের সাংগঠনিক সম্পাদক মাওঃ জাহাঙ্গীর আলম,প্রশিক্ষণ সম্পাদক মেহেদী হাসান ইমন,শহর তালামীযের সাংগঠনিক সম্পাদক আব্দুস শুকুর প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।