ঢাকাThursday , 15 February 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রামে জুয়ার আসর গুঁড়িয়ে দিল পুলিশ, ইউপি সদস্যসহ আটক ৫

Nadigram
February 15, 2024 11:54 am
Link Copied!

আরাফাত হোসেন বিশেষ প্রতিনিধি:

বগুড়ার নন্দীগ্রামে হাটলাল এলাকায় জুয়ার আসর থেকে সাবেক ইউপি সদস্য গোলাপসহ পাঁচ জুয়াড়িকে আটক করা হয়েছে। এসময় জুয়া খেলার সরঞ্জাম, নগদ টাকা উদ্ধার এবং আসরটি গুঁড়িয়ে দিয়েছে পুলিশ।।

বুধবার আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করে বগুড়া কোট হাজতে প্রেরণ করা হয়েছে। আটক জুয়াড়িরা হলো- নন্দীগ্রাম উপজেলার সদর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও উপজেলা আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম গোলাপ (৫০), হাটলাল গ্রামের গোলাম মোস্তফা (৫১), ওবাইদুল ইসলাম (৩৫) জাহিদ হোসেন (২১) এবং নাটোরের সিংড়ার শুকাস আদখোলা গ্রামের আব্দুল মজিদ (৩৬)।

থানার উপ-পরিদর্শক বিকাশ চক্রবর্ত্তী এতথ্য নিশ্চিত করে জানান, গত মঙ্গলবার রাতে সদর ইউনিয়নের হাটলাল গ্রামে ধাপ-পাড়ার জাহাঙ্গীর আলমের মুদি দোকানের সামনে অভিযান চালানো হয়। জুয়া খেলা অবস্থায় সাবেক ইউপি সদস্যসহ ৫জন জুয়াড়িকে আটক করা হয়। তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ১৬ হাজার ৩৬৭ টাকা উদ্ধার এবং আসরটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।