ঢাকাFriday , 16 February 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

পত্রপল্লব ভেদ করে উঁকি দিচ্ছে আমের মুকুল

Nadigram
February 16, 2024 8:06 am
Link Copied!

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: খাইরুল ইসলাম

প্রকৃতিতে এখন বসন্তকাল। বাহারি রঙ্গের ফুলের মিষ্টি সুবাস মুখরিত আকাশ-বাতাস। মাঘের তীব্র শীত ইতিমধ্যেই কমতে শুরু করেছে। অথচ এর মধ্যেই নান্দাইলে কিছু আমগাছে আসতে শুরু করেছে মুকুল। বেশকিছু এলাকায় গাছে পত্রপল্লব ভেদ করে উঁকি দিচ্ছে আগাম জাতের আমের মুকুল। মুকুলের পরিমাণ বেশি না হলেও এর সৌরভ ছড়িয়ে পড়ছে বাতাসে।
সাধারণত জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে আমে মুকুল আসে, বাংলাদেশে ওই সময়টাতে বৃষ্টিপাত হয় না এবং বাতাসে আর্দ্রতা কিছুটা কম থাকে, আবহাওয়া শুষ্ক থাকে। যে কারণে ওই সময়টা আমের মুকুলের পুষ্ট হতে সাহায্য করে।
ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের পাশে, সদর উপজেলার নান্দাইল ব্রিজের পশ্চিম পাশে পৌর এলাকার কাকচর, চারিআনিপাড়া হয়ে হেমগঞ্জ বাজার হয়ে নান্দাইল উপজেলার শেষ সীমানা মোয়াজ্জেমপুর ইউনিয়নের কানারামপুর বাজার সহ
আসপাশের এলাকার আমগাছে আগাম জাতের মুকুল শোভা পাচ্ছে। এসব আমের মুকুলে এখন মৌমাছির গুঞ্জন, এ-যেন প্রকৃতির চোখ জুড়ানো অপরূপ সৌন্দর্য্য।

এ-বিষয়ে কৃষি কর্মকর্তা মো. আনিছুজ্জামান বলেন, নির্ধারিত সময়ের আগেই আবহাওয়াগত ও আগাম জাতের কারণেই মূলত আমের মুকুল আসতে শুরু করেছে। প্রতিবছরই কিছু আমগাছে আগাম মুকুল আসে। এবারও আসতে শুরু করেছে। ঘন কুয়াশার কবলে না পড়লে এসব গাছে আগাম ফলন পাওয়া যায়। আর আবহাওয়া বৈরী হলে ফলন মেলে না। তবে নিয়ম মেনে শেষ মাঘে যেসব গাছে মুকুল আসবে সেসব গাছে মুকুল স্থায়ী হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।