ঢাকাSunday , 17 March 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

ফুলবাড়ীতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত।

Nadigram
March 17, 2024 12:25 pm
Link Copied!

মোঃ আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের ফুলবাড়ীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে ১৭ ই মার্চ মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী উদযাপন ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে।

দিবসের শুরুতে উপজেলা পরিষদ চত্ত¡রে অবস্থিত বঙ্গবন্ধু ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, মুক্তিযোদ্ধা পরিষদ, উপজেলা আওয়ামী লীগসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান, আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মীর মোঃ আল কামাহ্ তমাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী। এসময় উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মোঃ ইসার উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মুশফিকুর রহমান বাবুল, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজার রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা মন্ডল, কাজিহাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মানিক রতন, খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এনামুল হকসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রাধান শিক্ষকগন।

আলোচনা সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সভাপতি, সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোঃ মোস্তাফিজুর রহমান এম.পি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।