শাহজাহান আলীঃস্টাফ রুপোর্টার,
বগুড়ায় ৮৪ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব৷
বুধবার(২৪ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে বগুড়া সদর উপজেলার মাটিডালী এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ওই দুই মাদক ব্যবসায়ী হলেন- গাজীপুরের কালিয়াকৈরের বক্তারপুর এলাকার শহিদুল ইসলাম এবং ঠাকুরগাঁও এর রানীশংকৈল এলাকার মারুফ হোসেন,এসব তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১২ বগুড়ার স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার সোহেল রানা৷
র্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোয়াড কমান্ডার সিনিয়ার সহকারী পুলিশ সুপার সোহেল রানা জানান,গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় সোপর্দ করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

