বেলকুচি(সিরাজগঞ্জ) সংবাদদাতা : প্রহসনের নির্বাচন বর্জন ও ভোটদান থেকে বিরত থাকার দাবীতে-কেন্দ্র
ঘোষিত হরতাল সমর্থনে সারাদেশ ব্যাপী বিক্ষোভ কর্মসূচী’র অংশ হিসেবে,বাংলাদেশ জামায়াতে ইসলামী,বেলকুচি উপজেলা’র উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জামায়াত-
শিবিরের নেতা-কর্মীরা। এ সময়,প্রহসনের নির্বাচন বর্জন ও ভোটদান থেকে বিরত থাকাসহ একতরফা নির্বাচন বাতিল এবং দুূ’দিনের হরতাল পালনের দাবীতে রাস্তায় ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করে বিক্ষোভকারীরা।
আজ শুক্রবার,সকালে,বেলকুচি উপজেলা জামায়াতের সেক্রেটারি জননেতা আরিফুল ইসলাম সোহেল এর নেতৃত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে অংশ নেয় জামায়াত নেতা অধ্যাপক মঞ্জুরুল ইসলাম,মাওঃ সানাউল্লাহ হোসাইন,মাওঃ হাসমত আলী,জাহাঙ্গীর হোসেন,মঞ্জুরুল হাসান,
গোলাম হোসেন,শাহ আলম,মাওঃ আজিজুল হক,ইঞ্জিঃ শাহাদাজ্জামান সবুজ মিয়াজী,ছাত্রনেতা আরশেদ আলী,আরিয়ান ইসমাইল,আরেফিন মেহেদী ও বুলবুল আহমদ প্রমূখ।
প্রতিবাদ সমাবেশে জামায়াত নেতা আরিফুল ইসলাম সোহেল,ফ্যাসিস্ট আওয়ামী সরকারের একতরফা প্রহসনের নির্বাচন বর্জন ও ভোটদান থেকে বিরত থাকার আহবান জানিয়ে
আগামী ৬ ও ৭ তারিখ,সকাল ৬টা থেকে ৮ জানুয়ারি ভোর ৬টা পর্যন্ত টানা ৪৮ ঘণ্টা দেশব্যাপী সর্বাত্মক হরতাল পালনের উদাত্ত আহ্বান জানান।
# ০৫/০১/২০২৪ ইং

