কাবিল উদ্দিন কাফি, সিংড়া (নাটোর) প্রতিনিধিঃউপজেলা প্রশাসনের আয়োজনে নাটোরের সিংড়া উপজেলাধীন ৯৫ টি পুজা মন্ডবে ডিও বিতরন করা হয়েছে।শুক্রবার(২০ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে পুজা মন্ডবের অনুকুলে এসব ডিও বিতরন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।এ সময় উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা খাতুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আল আমিন সরকার সহ উপজেলা পুজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

