ঢাকাWednesday , 1 May 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী রতনকান্দি হাটে চলছে খাস আদায় ! অভিযোগ নেই ক্রেতা-বিক্রেতার

Nadigram
May 1, 2024 7:33 pm
Link Copied!

মোঃ রাকিবুল স্টাফ রিপোর্টারঃ

সিরাজগঞ্জ সদর উপজেলার ঐতিহ্যবাহী রতনকান্দি হাটে উপজেলা প্রশাসনের তত্বাবধানে চলছে খাস খাজনা আদায়। এতে ভোগান্তি ছিলনা বলে জানিয়েছেন হাটে আগত ক্রেতা-বিক্রেতারা।

বুধবার (১’লা মে) সরজমিন গিয়ে জানা যায়, চলতি মাসের বাংলা ৩০’শে চৈত্র,ইংরেজি ১৩’এপ্রিল হতে রতনকান্দি হাটের ইজারার মেয়াদ শেষ হয়। হাটের নতুন ইজারাদারকে সরকারি নীতিমালা অনুযায়ী হাটের দায়িত্ব বুঝে দিতে সাময়িক বিলম্ব হওয়ায় গত ১৭’এপ্রিল বুধবার থেকে প্রশাসনের উদ্যোগে সরকারি বিধিমালা অনুযায়ী খাস খাজনা আদায়ের উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি, ইউনিয়ন ভূমি কর্মকর্তা(নায়েব),গ্রাম পুলিশ খাস খাজনা আদায়ের দায়িত্ব পালন করছেন।

রতনকান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন জানান, উপজেলা প্রশাসনের সহযোগিতা ও দিকনির্দেশনায় শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে হাটের খাস খাজনা আদায় চলছে। এখানে কোন ধরনের অনিয়ম দুর্নীতি ও বিশৃঙ্খলা হওয়ার কোন সুযোগ নেই। খাস খাজনা থেকে সরকারের রাজস্ব বহুলাংশে বৃদ্ধি পাবে বলে প্রত্যাশা করছি।

সিরাজগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রকিবুল হাসান জানান, প্রশাসনের তৎপরতায় খাস খাজনা আদায় করতে কোন রকম অনিয়ম দুর্নীতি যেন না হয় একইসাথে সরকারের রাজস্ব বহুলাংশে বৃদ্ধিতে আমরা সর্বাত্মক চেষ্টা করছি।

এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোয়ার হোসেন জানান, সুশৃঙ্খল পরিবেশে খাস আদায় করার জন্য প্রশাসনের পক্ষ থেকে হাটে সহকারী কমিশনার ভূমি,ইউনিয়ন ভূমি কর্মকর্তা,ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও গ্রামপুলিশ সহ খাস খাজনা আদায়ের জন্য নিয়োগকৃত প্রতিনিধিরা খাস খাজনা আদায় করছেন। খাস খাজনা আদায়ে ক্রেতা-বিক্রেতার পক্ষ থেকে কোন ধরনের অভিযোগ আসেনি। এ খাস খাজনা আদায়ে সরকারের রাজস্ব বহুলাংশে বৃদ্ধি পাবে বলে আশা করছি।
এছাড়াও ইজারায় যাওয়ার পরেও হাটের যেকোনো ধরনের অনিয়ম যেন না হয় সে ব্যাপারে কঠোর নজরদারি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।