আসলাম উদ্দিন, প্রতিবেদকঃ
অধ্যাদেশ জারির দাবিতে আন্দোলনরত রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। তারা আগামী সোমবার (১৩ অক্টোবর) ‘লং মার্চ টু শিক্ষা ভবন’ কর্মসূচি পালন করবেন। শুক্রবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীরা এ তথ্য জানান।
শিক্ষার্থীরা জানান, ২০২৪–২৫ শিক্ষাবর্ষে শুরু হওয়া এই আন্দোলন কেবল দাবি আদায়ের নয়, বরং এটি তাদের অস্তিত্ব রক্ষার লড়াই। তাদের ভাষায়, সাত কলেজের ইতিহাসে এত সুশৃঙ্খল, পরিকল্পিত ও পরিণত আন্দোলন আগে কখনো দেখা যায়নি।
বিজ্ঞপ্তিতে তারা বলেন, “দীর্ঘদিন ধরে আমরা অধ্যাদেশ জারির দাবিতে আন্দোলন করছি। দ্রুত সময়ে মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হলে আমরা আবারও শান্তিতে পড়ার টেবিলে ফিরতে পারব। কিন্তু এখনো তা না হওয়ায় আমাদের শিক্ষা জীবন অনিশ্চয়তায় পড়েছে। তাই বাধ্য হয়ে আমরা নতুন কর্মসূচিতে যাচ্ছি।”
শিক্ষার্থীরা আশা প্রকাশ করেন, সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সময়ে মধ্যে বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারি করে তাদের পড়ালেখায় ফিরে যেতে সহযোগিতা করবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ ফিরোজুর রহমান মোবাইল: 01947314055