স্টাফরিপোর্টারঃ
র্যাব-১২, সিরাজগঞ্জ এর অভিযানে অভিনব কায়দায় মাদকদ্রব্য পরিবহনকালে ১০৩ গ্রাম হেরোইনসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
গত ২৭ নভেম্বর ২০২৪ বুধবার সন্ধ্যা ০৭.০৫ ঘটিকায় র্যাবের গোয়েন্দা শাখার সহযোগীতায় ও র্যাব-১২’র সদর কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল ‘‘পাকশী রেলওয়ে জেলাধীন সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানা বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনের পদ্মা এক্সপ্রেস ট্রেনের ‘ঝ’ বগিতে আসন নং- ঝঃ ৮৯” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১০৩ গ্রাম হেরোইনসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তার সাথে থাকা হেরোইন ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহত ০১টি মোবাইল ফোন ও নগদ ১৬০০ টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামি রাজশাহী জেলার গোদাগাড়ী থানার মাদারপুর গ্রামের (ডাক: মহিশালবাড়ী) ইন্তাজ আলীর ছেলে মোঃ সজল ইসলাম (২০),
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামি দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাদকদ্রব্য হেরোইন ক্রয়-বিক্রয় করে আসছিল।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ ফিরোজুর রহমান মোবাইল: 01947314055