ঢাকাMonday , 19 February 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

কাজিপুরে আনোয়ারা আজাদ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ও সনদ বিতরণ

Nadigram
February 19, 2024 8:27 pm
Link Copied!

মাহমুদুল হাসান শুভ , কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আনোয়ারা আজাদ এর নামে আনোয়ার আজাদ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বৃত্তি পরীক্ষা ফলাফল প্রকাশ ও সনদ বিতরণী অনুষ্ঠিত হয়েছে ১৯ ফেব্রুয়ারী (সোমবার ) দুপুরে বিদ্যালয়টির নিজস্ব ক্যাম্পাসে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত মাসে উপজেলার ৭০ টি প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের ৭৬০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৪০৫ জন শিক্ষার্থী কৃতকার্য হয়ে বৃত্তি পান।

এসব শিক্ষার্থীর মধ্যে অলরাউন্ডার ক্রেস্ট ৩১জন, সুপার হিরো ৪৪ জন, শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হয় ১৪ টি। মেধাবী শিক্ষার্থীকে সাধারণ গ্রেডের বৃত্তির নগদ টাকা সনদপত্র, ক্রেস্ট প্রদান করা হয়।

বৃত্তিপ্রদান অনুষ্ঠানে সিনিয়র সহকারী শিক্ষক বাবলু আক্তারের সঞ্চালনায়, ফাউন্ডেশনের চেয়ারপারসন আলহাজ্ব এ বি এম রেজাউল করিম বুলবুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সোহরাব হোসেন,
সংগঠনের পরিচালক মরিয়ম লাভলী, অধ্যক্ষ মারজিয়া বেগম ও মহাসচিব নাজমুল হক।এ সময় আরো উপস্থিত ছিলেন শিক্ষক শিক্ষার্থী ছাত্র-ছাত্রী ও অভিভাবকগণ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।