প্রিন্ট এর তারিখঃ মে ২৬, ২০২৬, ৭:১০ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৫, ২০২৪, ৬:১২ পি.এম
গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন জনদরদী সে.সেবকলীগ নেতা নুর-ই-আলম সানি

মো:নুরআলম নিজস্ব প্রতিবেদক,বগুড়া জেলার শেরপুর উপজেলার সমগ্র এলাকার রাজনৈতিক ব্যক্তি হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জনাব নুর ই আলম সানি। আগামী উপজেলা নির্বাচনকে সামনে রেখে তিনি উপজেলা ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী হিসাবে নির্বাচনী এলাকায় করেছেন গণসংযোগ ১৫ ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার তিনি শেরপুরের বেশ কিছু এলাকায় গণসংযোগ করেন।পেশা গত ভাবে তিনি একজন সফল দলিল লেখক। বর্তমানে তিনি দলীল লেখক সমিতির সহ-সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন। তিনি সাবেক ছাত্র নেতা ছিলেন। বর্তমানে তিনি উপজেলা সেচ্ছাসেবী লীগের সাধারণ সম্পাদক হিসাবে রাজনৈতিক মাঠে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তিনি ২০০৩ সালে প্রচার সম্পাদক শেরপুর শহর ছাত্র লীগ ২০০৪ সালে স্কুল বিষয়ক সম্পাদক শেরপুর উপজেলা ছাত্র লীগ ২০১১ সালে বগুড়া জেলা ছাত্র লীগের কার্যনিবাহী সদস্য ছিলেন। তার প্রশংসনীয় কর্ম কান্ডের মধ্যে দিয়ে তিনি এলাকায় গণমানুষের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন।তিনি তার নিজস্ব অর্থে এলাকায় বিভিন্ন উন্নয়ন মূলক কাজ এবং দুস্থ দারিদ্র্য মানুষকে সহায়তাসহ মসজিদ মাদ্রাসা মন্দির এবং শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণে এক অন্যন্য দৃষ্টি স্থাপন করেছে।তিনি এলাকার যুবদের মাদকের ভয়াবহতা থেকে দুরে সরে আনতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।এলাকার শিশু কিশোর ও যুবক দের মাদক থেকে দুরে সরে আনতে বিভিন্ন ভাবে চিত্ত বিনোদনের ব্যবস্থা করছেন তিনি।ইতি মধ্যেই তিনি এলাকার এক পরিচিত মুখ হয়ে ওঠেছেন।তিনি দেশের প্রধান মন্ত্রী মাননীয় শেখ হাসিনা সরকারের উন্নয়ন মূলক কাজের বাস্তবতা ও অগ্রগতি এলাকায় গণমানুষের দ্বারে দ্বারে প্রচার - প্রচারনা অব্যহত রেখেছেন। সেই সাথে তিনি আগামী উপজেলা নির্বাচন কে সামনে রেখে সকল বাঁধা উপেক্ষা করে জনগণের বিপুল ভোটে ভাইস চেয়ারম্যান হিসাবে জয়যুক্ত হয়ে এলাকায় উন্নয়ন মূলক কাজের অংশীভাজন হবেন বলে ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ ফিরোজুর রহমান মোবাইল: 01947314055
ই পেপার