আসলাম উদ্দিন, সিরাজগঞ্জ সদর প্রতিনিধি।
মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে আকস্মিক ঘূর্ণিঝড়ে সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের ইটালি, বাহুকা, চর চিলগাছা ও রতনকান্দি সহ কয়েকটি গ্রামের শতাধিক ঘরবাড়ি লন্ডভন্ড হয়ে গেছে। উপড়ে পড়েছে গাছপালা। নষ্ট হয়েছে ফসলি জমি ও সবজির খামার। মাথা গোঁজার ঠাঁই হারিয়ে ক্ষতিগ্রস্তরা অনেকেই খোলা আকাশের নিচে অবস্থান করছেন। তবে ঝড়ে কোনো হতাহতের খবর পাওয়া যায় নি।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে সিরাজগঞ্জ সদরের যমুনা ঘেষা ইটালি এলাকা থেকে এই ঘূর্ণিঝড়ের উৎপত্তি হয়। দুইদিন ধরে লাগাতার বৃষ্টি হচ্ছিল। এর মধ্যেই মঙ্গলবার দুপুরের দিকে হঠাৎ করে আকাশ কালো করে প্রচণ্ড বেগে বাতাসসহ শুরু হয় ঘূর্ণিঝড়। মাত্র কয়েক মিনিটের মধ্যে উড়ে যায় ঘরের চালা, ভেঙে পড়ে গাছপালা। সবজি ও ফসলেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ ফিরোজুর রহমান মোবাইল: 01947314055