জুড়ী, প্রতিনিধি:
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করতে যাচ্ছেন সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার কাজী শামীম।
মঙ্গলবার (১২ মার্চ) সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা পদে কাজী শামীমকে পদায়নের তথ্য জানানো হয়। এর আগে তিনি সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে রাজস্ব শাখায় ২০২২ সালের ২১ সেপ্টেম্বর যোগদান করেন।
জানা গেছে, কক্সবাজার জেলার সদর উপজেলার অধিবাসী কাজী শামীম ৩৫ তম বিসিএস (প্রশাসন) ক্যাডার কর্মকর্তা হিসেবে সরকারি চাকুরিতে যোগদান করেন।
খুব শীঘ্রই কর্মস্থলে যোগদান করবেন বলে জানিয়ে বৃহস্পতিবার সকালে এক প্রতিক্রিয়ায় নতুন ইউএনও কাজী শামীম বলেন, সকলের সহযোগিতায় এ উপজেলাবাসীকে সর্বদা সেবা দেওয়ার চেষ্টা করে যাব।
সম্পাদক ও প্রকাশক : মোঃ ফিরোজুর রহমান মোবাইল: 01947314055