নিজস্ব প্রতিবেদক:
র্যাব-১২, সিপিএসসি, বগুড়া ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, বগুড়া জেলার সদর থানাধীন সাতমাথা এলাকায় বগুড়া কাহালু থানার মামলা নং-২, তারিখ ০৪/০৩/২৪ ধারা-৩৯৪/৩০৭/৩২৪/৩২৬/১০৯ পেনাল কোড-১৮৬০। মামলার এজাহারনামীয় ২নং আসামী মোঃ আতিক (৩৫) অবস্থান করছে। এরই প্রেক্ষিতে অদ্য ১১ মার্চ ২০২৪ ইং তারিখ রাত্রি ০৩০০ ঘটিকায় র্যাব-১২, সিপিএসসি, বগুড়ার একটি আভিযানিক দল বগুড়া জেলার সদর থানাধীন সাতমাথা এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ আতিক (৩৫), পিতা- আব্দুল খালেক, সাং- ইসবপুর (টুপিপাড়া), থানা- কাহালু, জেলা- বগুড়া’কে ০১টি এন্ড্রোয়েড মোবাইল ফোন, ১০৪৫/-টাকা, চাকু ০২টি, দা ০১টি, ¯স্লাইরেঞ্জ ০১টি, টেটা (পাচা) ০১টিসহ গ্রেফতার করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ ফিরোজুর রহমান মোবাইল: 01947314055