আরাফাত হোসেন স্টাফ রিপোর্টার:
আজ একুশে ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বগুড়ার নন্দীগ্রামে আল মানার একাডেমির উদ্যোগে অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। আল মানার একাডেমির শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকা, বীর মুক্তিযোদ্ধা, ৪ নং থালতা মাঝগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করেন। বিপুল সংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহণে এই অনুষ্ঠানটি হয়ে উঠেছিল শ্রদ্ধা প্রদর্শনের অনুপম দৃষ্টান্ত। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৪ নং থালতা মাঝগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মতিন।
আরো বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা একরাম হোসেন,
৪ নং থালতা মাঝগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আফসার আলী ও আল মানার একাডেমীর প্রধান শিক্ষক আব্দুল মজিদ।
সবশেষে, সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ ফিরোজুর রহমান মোবাইল: 01947314055