নন্দীগ্রাম (বগুড়া)প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বগুড়ার নন্দীগ্রামে ইফতার, দোয়া মাহফিল ও কোরআন শরীফ বিতরণ করা হয়েছে।রোববার (১৭ই মার্চ) নন্দীগ্ৰাম পৌর শহরের দক্ষিণ পাড়া নূরানী হাফিজিয়া মাদ্রাসা চত্বরে পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল জাহিদের আয়োজনে ইফতার, দোয়া মাহফিল ও কোরআন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল-মাহিদুল ইসলাম জয়। ৬০ জন এতিম শিশুদের মাঝে কোরআন শরীফ বিতরণ কালে আরো উপস্থিত ছিলেন, নন্দীগ্ৰাম উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক রাকিবুল ইসলাম রাজ্জাক,বগুড়া জেলা ছাত্রলীগ নেতা নাঈম হাসান,সাব্বির আহমেদ, শাফিন, বন্ধন, রুদ্র , নন্দীগ্রাম উপজেলা ছাত্রলীগের সাবেক সহ -তানভীর আহমেদ, উপজেলা ছাত্রলীগ নেতা ফাহিম ফয়সাল,আব্দুল্লাহ আল রোমান, সিমান্ত মোহন্ত,মোঃহারুনুর রশিদ,মোঃমাহিন হোসেন, পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাব্বি হোসেন ২নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তালহা প্রমুখ। পরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাদ্রাসার শিক্ষক জোবায়ের ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ ফিরোজুর রহমান মোবাইল: 01947314055