আরাফাত হোসেন স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজ ছাত্রদলের সাধারণসম্পাদক নির্বাচিত হয়েছে শাকিল হোসেন।
গত ৪ জুন (বুধবার) দিবাগত রাতে বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ স্বাক্ষরিত ৭ সদস্য বিশিষ্ট নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজ ছাত্রদলের আংশিক কমিটি অনুমোদন করেছে । উক্ত আংশিক কমিটিতে নন্দীগ্রাম ১ নং বুড়ইল ইউনিয়নের তরুন ছাত্রনেতা শাকিল হোসেন নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। গত কমিটিতেও সে অত্র কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলো।
নবনির্বাচিত মনসুর হোসেন ডিগ্রী কলেজ ছাত্রদলের সাধারণসম্পাদক বলেন, ‘আমি চাই সাধারণ শিক্ষার্থীদের মতামতকে গুরুত্ব দিয়ে এই ক্যাম্পাসকে আরো বেশি সুন্দর, সুশৃঙ্খল, মাদক, সন্ত্রাস মুক্ত করার চেষ্টা করবো। শিক্ষার্থী বান্ধব একটি নিরাপদ ক্যাম্পাস কিভাবে করা যায় সেই লক্ষ্যে কাজ করবো।
সম্পাদক ও প্রকাশক : মোঃ ফিরোজুর রহমান মোবাইল: 01947314055