মোঃ রাকিবুল স্টাফ রিপোর্টারঃ
সিরাজগঞ্জ সদর উপজেলার হরিণা পিপুল বাড়িয়ায় সিরাজগঞ্জের কৃতি সন্তান বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য,১৪'দলের সমন্বয়ক,সাবেক মন্ত্রী,প্রয়াত আওয়ামী লীগের বর্ষীয়ান রাজনীতিবিদ আলহাজ্ব মোহাম্মদ নাসিমের ৪'র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার(১৩'জুন)বিকেলে মোহাম্মদ নাসিম স্মৃতি কল্যান ফাউন্ডেশনের আয়োজনে স্মরণ সভা ও ঈদ সামগ্রী বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়।মোহাম্মদ নাসিম স্মৃতি কল্যাণ ফাউন্ডেশনের আহবায়ক কামরুজ্জামানের সভাপতিত্বে স্মরণ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট আব্দুল হাকিম।এসময়ে রতনকান্দি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সাইদুল ইসলাম জুড়ান,সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বিপ্লব,বাগবাটি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আমজাদ হোসেন,সাধারণ সম্পাদক ইউসুফ আলী,ছোনগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন সহ রতনকান্দি,বাগবাটি,ছোনগাছা,বহুলী, মেছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ সহস্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী সমর্থক উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ ফিরোজুর রহমান মোবাইল: 01947314055