শাহজাহান আলীঃ স্টাফ রিপোর্টার,
" স্মাট হবে স্হানীয় সরকার, নিশ্চিত করবে সেবার অধিকার" এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ায় জাতীয় স্হানীয় সরকার দিবস পালন করা হয়েছে।
২৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকাল ১০টার দিকে বগুড়া জেলা প্রশাসন চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
উক্ত র্যালিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম। র্যালি শেষে জেলা পরিষদ অডিটোরিয়ামে স্হানীয় সরকারের উপ-পরিচালক মাসুৃম আলী বেগের সাভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বগুড়-৬ সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বগুড়া জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মকবুল হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মোঃ শাহনেওয়াজ,অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রশিদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফিরোজা পারভীন ও বগুড়া পৌরসভার প্যানেল মেয়র-২ আলহাজ শেখসহ প্রমূখ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ ফিরোজুর রহমান মোবাইল: 01947314055