শাহজাহান আলী স্টাফ রিপোর্টার: বগুড়ায় মাদক বিরোধী অভিযানে ৬ কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ নুর জামান (৩৭) নামে এক মাদক বযবসায়ীকে আটক করেছে র্যব।শুক্রবার(১৭ নভেম্বর) দিবাগত রাত ১ টার দিকে বগুড়া সদর উপজেলার নওদাপাড়া এলাকায় র্যাব-১২ এর একটি চৌকস টিম অভিযান চালিয়ে ৬ কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ নুর জামানকে আটক করা হয়।
আটককৃত নুর জামান লালমনিরহাট জেলাধীন গোকুন্ডা মেকুরটারী এলাকার আজিম উদ্দিনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে এস তথ্য নিশ্চিত করেছেন।
১৮ নভেম্বর (শনিবার) বেলা পোনে ১২ টার দিকে র্যাব-১২ বগুড়ার কম্পানি কমান্ডার জানান, নুর জামান নামের এক মাকক ব্যবসায়ীকে ৬ কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে একটি মোবাইল, সিমকার্ড ও নগদ টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃত নুর জামালের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ ফিরোজুর রহমান মোবাইল: 01947314055