মো সাদিকুর রহমান বগুড়া জেলা প্রতিনিধি,
প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলার আয়োজন করেছে,
বগুড়া পলিটেকনিক পরিবার ও
এলামনাই এসোসিয়েশন অব বিপিআই,
বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট, বগুড়া।
উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
* প্রকৌশলী গোলাম মোস্তফা, প্রাক্তন ছাত্র ও অধ্যক্ষ, বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট।
* * ড. প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, প্রাক্তন ছাত্র ও অধ্যক্ষ, বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট।
** প্রকৌশলী মোঃ শাহাদত হোসেন, প্রাক্তন ছাত্র ও অধ্যক্ষ, বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট।
** প্রকৌশলী মো: শফিউল আল আজিজ,প্রাক্তন ছাত্র ও অধ্যক্ষ, বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট।
** মো: শফিকুল ইসলাম, অধ্যক্ষ, ( অতিরিক্ত দায়িত্ব) বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট।
** মো: সাজু মোহাম্মদ শাহাজাদা, ওসি একাডেমিক, বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট।
** মো হাসান আলী, ইন্সট্রাক্টর, বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট।
২৫ অক্টোবর শুক্রবার সকাল ৮ টায়, বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট এর খেলার মাঠে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ ( অতিরিক্ত দায়িত্ব) মো: শফিকুল ইসলাম। ফুটবল টুর্নামেন্টের সকল দায়িত্ব পালন করেন ইন্সট্রাক্টর মোঃ হাসান আলী।
এ ফুটবল টুর্নামেন্টে চারটি দল অংশগ্রহণ করে। এই উল্লেখিত দলগুলোর নাম হল :
১। গোলাম মোস্তফা স্যার একাদশ
২।ড. মোয়াজ্জাম স্যার একাদশ
৩। শাহাদাত স্যার একাদশ
৪।শফিউল আল আজিজ স্যার একাদশ
টসের মাধ্যমে প্রথম রাউন্ড খেলা শুরু হয়।
প্রথম রাউন্ড সাহাদত স্যার একাদশ বনাম শফিউল আজিজ স্যার একাদশের খেলা হয় এবং শফিউল আজিজ স্যার একাদশ জয়ী হয়।
এরপর টসের মাধ্যমে দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হয়।
২য় রাউন্ডে মোয়াজ্জেম হোসেন স্যার একাদশ বনাম গোলাম মোস্তফা স্যার একাদশ, জয়ী হয় মোয়াজ্জেম হোসেন স্যার একাদশ।
ফাইনালে মোয়াজ্জেম হোসেন স্যার একাদশ জয় লাভ করে শফিউল আজিজ স্যার একাদশের বিপক্ষে খেলে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ ফিরোজুর রহমান মোবাইল: 01947314055