শাহজাহান আলী স্টাফ রিপোর্টার: বগুড়ায় রাজশাহী রেঞ্জ পুলিশের আন্তঃজেলা ফুটবল প্রতিযোগিতা ২০২৩ শুরু হয়েছে।০১ ডিসেম্বর (শুক্রবার) সকালে বগুড়া পুলিশ লাইন্স মাঠে এ ফুটবল প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন বগুড়া জেলা পুলিশ সুপার(অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সুদীপ কুমার চক্রবর্ত্তী।এবার রাজশাহী রেঞ্জ পুলিশ আন্তঃজেলা ফুটবল প্রতিযোগিতায় মোট ৮টি দল অংশ গ্রহণ করেছে। অংশ গ্রহণকারী ৮ দল হলো-বগুড়া,সিরাজগঞ্জ, রাজশাহী,চাঁপাইনবাবগঞ্জ, পাবনা জয়পুরহাট,নওগাঁ ও আর,আর এফ রাজশাহী ফুটবল দল।
ফুটবল প্রতিযোগিতা খেলায় এবার প্রতিটি পর্বে নকআউট পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ ফিরোজুর রহমান মোবাইল: 01947314055