শাহজাহান আলীঃ স্টাফ রিপোর্টার,
বগুড়া জেলা শহরের মালগ্রাম মধ্যপাড়া এলাকায় একটি বসতবাড়িতে শর্ট সার্কিটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬টি বসতঘর পুড়ে ভস্মীভূত হয়েছে। ক্ষতিগ্রস্তদের দাবি ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে এই অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
০২ এপ্রিল(মঙ্গলবার) বিকাল সাড়ে ৩টার দিকে বগুড়া সদরের মালগ্রাম মধ্যপাড়া একালার আব্দুর রশিদ ও আলমগীর হোসেনের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্হানীয়দের সূত্রে জানা যায়, বিকালে ওই বাড়ির রান্নাঘর থেকে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে।আগুনের লেলিহান ও বাড়ির লোকজনের চিৎকার শুনে তারা ছুটে আসে। কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তের মধ্যে পাশের ৬টি ঘর আগুন ছড়িয়ে পড়ে।
এসময় ঘরগুলোতে থাকা লোকজন দ্রুত বের হয়ে আসায় কোনো হতাহতের ঘটনাটি। পরে স্হানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ব্যর্থ হয়।খবর পেয়ে বগুড়া সদর ফায়ার স্টেশন ও শাজাহানপুর ফায়ার স্টেশনেট ২টি ইউনিট ঘটনা স্হলে পৌঁছে প্রায় একঘন্টারও বেশি সময় চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
বগুড়া ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ সাইফুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় বগুড়া সদর ও শাজাহানপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনা স্হলে পৌঁছে প্রায় একঘন্টারও বেশি চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কেট থেকে এ আগুনের সূত্রপাত ঘটেছে।
তিনি আরও জানান, আগুনে ক্ষতিগ্রস্তরা ১০-১২ লাখ টাকার ক্ষয়ক্ষতির হয়েছে বলে দাবি করলেও ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক ভাবে নিরুপন করা সম্ভব হয়নি।
সম্পাদক ও প্রকাশক : মোঃ ফিরোজুর রহমান মোবাইল: 01947314055