শাহজাহান আলী স্টাফ রিপোর্টার:
বগুড়ায় তৈরি পোশাকের প্রতিষ্ঠান ব্লু ড্রিমের নতুন শাখার শুভ উদ্বোধন করা উদ্বোধন হয়েছে।
১৮ ফেব্রুয়ারি (রোববার) সন্ধ্যায় বগুড়ার পুলিশ প্লাজায় কেক ও ফিতা কেটে এই শাখার উদ্বোধন করেন বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী।
এসময় উপস্হিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার ও মোতাহার হোসেন এবং ব্লু ড্রিমের পরিচালক নবীউল আহসানসহ শুভানুধ্যায়ীরা। উদ্বোধনের পর পুলিশ সুপার এবং অতিথিরা শো-রুমটি ঘুরে ঘুরে দেখেন।
ব্লু ড্রিমের বগুড়া শাখার পরিচালক নবীউল আহসান জানান, পুরুষদের অত্যাধুনিক ও বাহারি ডিজাইনের সব পোশাক নিয়ে পুলিশ প্লাজার পঞ্চম তলায় সাজানো হয়েছে ব্লু ড্রিমের এই শোরুম। এখানকার অসংখ্য কালেকশনের মধ্যে ক্রেতারা সহজেই বেছে নিতে পারবেন তাদের পছন্দের পোশাক।
সম্পাদক ও প্রকাশক : মোঃ ফিরোজুর রহমান মোবাইল: 01947314055