মোঃ শিবলু রহমান শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়া নাটোর মহাসড়কের উত্তরা কৃষি কলেজের সামনে, বগুড়া থেকে নন্দীগ্রাম গামি মহাসড়কের উপরে বালুভর্তি অজ্ঞাত ট্রাকের সাথে মোটরসাইকেল (বগুড়া ল ১৪-৬১৩১) এর মুখোমুখি সংঘর্ষে ঘটনা ঘটেছে, এতে দুইজন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।
মৃত দুই যুবকের নাম ঠিকানা ১ পলাশ, পিতা মানিক, ২ আপেল, পিতা অজ্ঞাত, উভয়ের গ্রাম গন্ডগ্রাম, উপজেলা শাজাহানপুর, জেলা বগুড়া।
১৮ অক্টোবর রাত অনুমানিক ১১.৩০ ঘটিকায় শাজাহানপুর উপজেলার, আশেকপুর ইউনিয়নের, বগুড়া নাটোর মহাসড়কে এই সড়ক দুর্ঘটনা সংগঠিত হয়।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ, ওয়াদুদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ ফিরোজুর রহমান মোবাইল: 01947314055