শাহজাহান আলী স্টাফ রিপোর্টার:
বগুড়ার শিবগঞ্জ উপজেলার হুদাবালা মধ্যপাড়া গ্রামের আনারুল ইসলাম হত্যা মামলার এজহারনামীয় পালাতক আসামি মোঃ করিম(৩৪) কে ঢাকা সভার এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব।
৩০ জানুয়ারি(মঙ্গলবার) দিবাগত রাত ১০ টার দিকে র্যাব-১২ বগুড়া ও র্যাব-৪ সিপিসি-২ নবীনগর এর যৌথ অভিযানে ঢাকা জেলার নবীনগর,সাভার এলাকা থেকে আনেয়ারুল হত্যা মামলার পালাতক আসামি মোঃ কটিমকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত পালাতক আসামি করিম বগুড়া জেলা শিবগঞ্জ উপজেলাধীন হুদাবাল,মধ্যপাড়া গ্রামের আবু বক্কর ছিদ্দিক এর ছেলে। র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মীর মনির হোসেনের স্বাক্ষরিত ৩১ জানুয়ারি বুধবারের পাঠানো এক প্রেস রিলিজে এসব তথ্য নিশ্চিত করে করেছেন।
র্যাবের পাঠানো ৩১ জানুয়ারির প্রেস রিলিজে উল্লেখ করা হয়, বগুড়া জেলার শিবগঞ্জ থানাধীন হুদাবালা মধ্যপাড়া গ্রামের ভিকটিম আনোয়ারুল ইসলামের সাথে ধৃত আসামি মোঃ করিম (৩৪) দের দীর্ঘদিন যাবৎ জামজমি নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ২২ জানুয়ারি ২০২৪ তারিখ বেলা অনুমান ১১ টার দিকে ধৃত আসামিসহ কয়েজন আসামি পূর্বপরিকল্পিত ভাবে ভিকটিম আনোয়ারুলকে এলোপাথারি ভাবে মারপিট করে জখম করে।
ভিকটিমকে গরুতর আহত অবস্হায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসা অবস্থায় ২৪ জানুয়ারি সকাল সাড়ে ৮টার দিকে আনোয়ারুল মৃত্যুবরণ করে।
পরবর্তীতে ভিকটিমের ছেলে বাদী হয়ে শিবগঞ্জ থানায় এই মর্মে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে শিবগঞ্জ থানার মামলা নং ২৯,তারিখ-২৫-০১-২৪ ধারা-১৪৩/৪৪৭/৩২৩/৩২৫/৩০৭/৩০২/৩৭৯/৫০৬/১১৪/৪৩ পেলেন কোড-১৮৬০ রুজু হয়। পরবর্তীতে আসামিদের দ্রুত গ্রেফতার করতে র্যাব-১২ বগুড়া ক্যাম্প গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় আজ বুধবার(৩০ জানুয়ারি) দিবাগত রাত ১০ টার দিকে র্যাব-১২ সিপিএসসি বগুড়া ও র্যাব-৪, সিপিসি-২, নবীনগর এর যৌথ অভিযানে ঢাকা জেলার নবীনগর, সাভার এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। ধৃত আসামি গ্রেফতার এড়াতে ও মামলার সাজা থেকে পরিত্রান পেতে নিজেকে আত্মীয়স্বজদের থেকতে দেশের বিভিন্ন স্হানে আত্মগোপনে ছিলো।
র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার ও পুলিশ সুপার মীর মনির হোসেন জানান, গ্রেফতারকৃত আসামি করিমের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ৩১ জানুয়ারি ( বুধবার)'এ বগুড়ার শিবগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ ফিরোজুর রহমান মোবাইল: 01947314055