স্টাফ রির্পোটারঃ
বগুড়ায় ট্রাকের ধাক্কায় সরকারি আজিজুল হক ছাত্রদলের তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘি ফায়ার সার্ভিস স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।নিহত তিন জন সরকারি আজিজুল কলেজ ছাত্রদলের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।একজন গাইবান্ধার সাঘাটা উপজেলার দক্ষিণ সাথালিয়া গ্রামের শফিকুল ইসলাম রিংকন (২১) এবং অন্যজন বগুড়া সদর উপজেলার গোকুল উত্তরপাড়ার মুশফিকুর রহমান। তৃতীয় নিহত সাঘাটা গ্রামের নাম আশরাফুজ্জামান। তিন শিক্ষার্থীর পৃথক পৃথক জানাযাতে সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের শিক্ষার্থী ছাত্রদলের সিনিঃ যুগ্ম আহবায়ক আতিকুল ইসলাম বিপ্লব ছুটে যান এবং নিহত পরিবারকে সমবেদনা জানান।
ছাত্রদলনেতা আতিকুল ইসলাম বিপ্লব জানান, আমার হিসাববিজ্ঞান বিভাগের তিন জন মেধাবী শিক্ষার্থী নিহতের ঘটনায় আমি গভীর শোক প্রকাশ করছি ও সেই শোকাহত পরিবারকে মহান আল্লাহ তায়া’লা ধৈর্য্য ধারণ করার তৌফিক দান করুক।
সম্পাদক ও প্রকাশক : মোঃ ফিরোজুর রহমান মোবাইল: 01947314055