আল-আমিন হোসেন স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৭৯তম জন্মদিন উপলক্ষে সিরাজগঞ্জের বেলকুচিতে আলোচনা, দোয়া মাহফিল ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ আগষ্ট) বেলকুচি উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির আহব্বায়ক নুরুল ইসলাম গোলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির রাজশাহী বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম। এসময় আরো উপস্থিত থেকে বত্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য গোলাম আজম, জেলা বিএনপির সহ তাঁত বিষয়ক সম্পাদক হাজী আকসেদ আলী প্রাং, বিএনপির সদস্য সচিব বনি আমিন, পৌর বিএনপির আহব্বায়ক হাজী আলতাব হোসেন প্রাং, থানা বিএনপির সদস্য মনোয়ার হোসেন শামীম, বিএনপি নেতা মজনু খান, হেলাল উদ্দিন প্রাং, মামুন হোসেন বরাদ, জাহিদুল হোসেন মুক্তা, কেরামত তালুকদার, যুবদলের সভাপতি শামিম সরকার, সাধারন সম্পাদক ও পৌর কাউন্সিলর আলম প্রাং, ছাত্রদলের আহব্বায়ক পলাশ আহম্মেদ, রিজন আহম্মেদ সহ আরো অনেকে।
আলোচনা সভা শেষে এক বিশাল র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে কলেজ মাঠে গিয়ে শেষ হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ ফিরোজুর রহমান মোবাইল: 01947314055