মোঃ সাদিকুল ইসলাম (জেলা বিশেষ প্রতিনিধি):-
বগুড়ার শেরপুর পৌর শহরের টাউন কলোনি এলাকার চার বন্ধু ১৪ই ফেব্রুয়ারি, শুক্রবার, দুপুর আনুমানিক ১২:৩০ ঘটিকায় ধুনট উপজেলার গোসাইবাড়ি ভান্ডারবাড়ী ইউনিয়নের গহীন বাদে যমুনা নদীতে গোসল করতে যায়। গোসলের সময় হঠাৎ নদীর পাড় ভেঙে গেলে তারা পানির স্রোতে তলিয়ে যায়।
স্থানীয়দের প্রচেষ্টায় তিনজনকে উদ্ধার করা সম্ভব হলেও নিখোঁজ হয়ে যায় একজন। নিখোঁজ যুবকের নাম জুনায়েদ আহমেদ সাদ (১৮), যিনি শেরপুর পৌর শহরের টাউন কলোনির বাসিন্দা জাহিদুল ইসলাম ময়দানের ছেলে। তিনি RDA কলেজের ইন্টারমিডিয়েট প্রথম বর্ষের শিক্ষার্থী।
নিখোঁজ যুবককে উদ্ধারে স্থানীয় ডুবুরি দল ও ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ শুরু করলেও এখন পর্যন্ত কোনো সন্ধান মেলেনি। রাজশাহী থেকে বিশেষ ডুবুরি দল এসে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে।
এদিকে, ঘটনার পর থেকে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারি আর এলাকাবাসীর উদ্বেগময় অপেক্ষায় পরিস্থিতি থমথমে হয়ে উঠেছে। নিখোঁজ যুবকের দ্রুত সন্ধানের জন্য সকলে প্রার্থনা করছেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ ফিরোজুর রহমান মোবাইল: 01947314055