মো সাদিকুর রহমান জেলা প্রতিনিধি (বগুড়া)
শাজাহানপুর (বগুড়ায়) সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ স্থানীয় আওয়ামীলীগ নেতা ইমদাদুল হক কে গ্রেপ্তার করা হয়েছে।
ইমদাদুল হক,,, শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ওই ইউনিয়নের ফুলকোট গ্রামের আশরাফ আলী ছেলে। সে প্রাণ কোম্পানি মার্কেটিং ম্যানেজার হিসেবে কাজ করতেন।
থানা সূত্রে জানা গেছে, বুধবার রাত ২টায় এ অভিযান পরিচালনা করে যৌথবাহিনী।
আ'লীগ নেতা ইমদাদ এর বাড়ি থেকে দেশীয় তৈরি অস্ত্রশস্ত্র চারটি বড় হাসুয়া, একটি ছোরা, পাঁচটি ককটেল, একটি পাইপ গান, চার রাউন্ড চায়না রাইফেলের গুলি, একটি পিস্তলের গুলি ও একটি চায়না গুলির খোসা উদ্ধার করা হয়।
যৌথ বাহিনীর অভিযানে নেতৃত্বে সেনাবাহিনীর ক্যাপ্টেন জিয়ান বিষয়টি নিশ্চিত করেন।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন , আ'লীগ নেতা ইমদাদুল হকের বিরুদ্ধে অস্ত্র মামলা দায়ের করে বগুড়া জেলা আদালতে প্রেরণ করা করা হবে
সম্পাদক ও প্রকাশক : মোঃ ফিরোজুর রহমান মোবাইল: 01947314055