সাদিকুর রহমান সাদিক বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার শাজাহানপুরে একাধিক মামলার আসামীসহ ২ জনক গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। এসময় তাদের কাছ থেকে ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ডেমাজানী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার ডেমাজানী গ্রামের দুলু মিয়ার ছেলে রবিউল ইসলাম রনি (২৯) এবং বজলু মোল্লার ছেলে মুশফিকুর রহমান মনির (২২)।
থানার ওসি ওয়াদুদ আলম জানান, বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে যৌথবাহিনীর একটি দল ডেমাজানী এলাকায় চলা অভিযান তাদেরকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের হেফাজতে থাকা মোট ৮টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। এঘটনায় থানায় মামলা দায়ের শেষে আদালতে পাঠিয়ে দেয়া হয়েছে।বুহস্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের শেষে আদালতে পাঠিয়েছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ ফিরোজুর রহমান মোবাইল: 01947314055