রিয়াজুল হক সাগর, রংপুর-
রংপুরের সাহেবগঞ্জ ছাত্র কল্যাণ পরিষদ ও পাঠাগারের অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গুণীজন সংবর্ধনা ও শীতবস্ত্র বিতরণ করা হয়। শনিবার ২৩ নভেম্বর ২০২৪ সাহেবগঞ্জ রংপুর সিটি কর্পোরেশনের ৯ নং ওয়ার্ডের সাহেবগঞ্জ ছাত্র কল্যাণ পরিষদ ও পাঠাগারের অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গুণীজন সংবর্ধনা, শীতবস্ত্র, শিক্ষা উপকরণ ও কুরআন শরীফ বিতরণ করা হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেনা টাইলস এন্ড ফ্যাক্টরীর চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব আব্দুল হালিম সূরুয রংপুর। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাঠাগারের সভাপতি মো. শরিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হারাগাছ সরকারি কলেজের অধ্যক্ষ মো. আব্দুছ ছাওার, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক চার্লস ডারউইন, রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক হাসান মাহবুব আখতার লোটন, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো. মাহমুদুল হাসান মাসুম প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ ফিরোজুর রহমান মোবাইল: 01947314055