স্টাফ রিপোর্টারঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জে ডাকাতি ঘটনায় বিচার চেয়ে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলন করেছে। উপজেলার চান্দাইকোনা ইউপির পশ্চিম লক্ষিকোলা গ্রামের মৃত মোতারব মীরের পুত্র ভুক্তভোগী বুল্লু মীর পরিবার সোমবার সন্ধায় রায়গঞ্জ বাজারের একটি হোটেলে সংবাদ সম্মেলনে বলেন রবিবার রাত্রি আনুমানিক ১২ দিকে ৭-৮জন মুখোশধারি ডাকাত বাসার বিতরে প্রবেশ করে।এসময় তাদের হাতে থাকা বড় বড় রাম দা দিয়ে আমাদেরকে আক্রমণ করে জিম্মি করে। এসময় ভুক্তভোগীরা ডাকাত দলের একজনকে চিনতে পারে। তার নাম নাজমুল হোসেন আরাফাত। একই গ্রামের মৃত রেজাউল করিম তালুকদারের পুত্র আলোচিত মিনি আয়না ঘরের মুল হোতা বার বার বিভিন্ন মামলায় কারা ভোগকারী এই নাজমুল হোসেন আরাফাত। পরে ডাকাত দল মারধর করে আমাদের হাত পা বেঁধে নগদ অর্থ স্বর্নলংকার সহ প্রায় ৩ লাখ টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় তারা বলেন মামলা করলে এবং কাউকে বললে জীবন শেষ করে দেয়া হবে বলে হুমকি প্রদান করে চলে যায়। বিষয়টি নিয়ে আমরা রায়গঞ্জ থানায় নাজমুল হোসেন আরাফাতের নাম উল্লেখ করে অজ্ঞাত ৭ জন সহ একটি লিখিত অভিযোগ দাখিল করি।আমাদের জানমালের নিরাপত্তার জন্য আইনের কাছে সহযোগিতা চেয়ে দোষীদের বিরুদ্ধে শাস্তি দাবী করছি। আমরা এখন আতংকের মধ্য আছি।
সম্পাদক ও প্রকাশক : মোঃ ফিরোজুর রহমান মোবাইল: 01947314055