সোহেল রানা নিজস্ব প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার দাদপুর সাহেবগঞ্জ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় ও দাদপুর সাহেবগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক বনভোজন,ক্রীড়া প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে দাদপুর সাহেবগঞ্জ দ্ধি-মুখি উচ্চবিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি প্রভাষক আব্দুল বারীকের সভাপিতত্বে ও সহকারি শিক্ষক আকতার হোসেনের সঞ্চলনায়,দাদপুর সাহেবগঞ্জ দ্ধি-মুখি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহমিনা খাতুনের
সার্বিক তত্বাবধানে এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার নুর নবী মিয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নৃস্কৃতি দাস,নলকা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রভাষক কাউসার হোসেন, নলকা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল জাব্বার সরকার,এ কে আজাদ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরহাদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রউফ বকুল, সহকারী শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মাহমুদ,
অন্যান্যদের মধ্যে ওই স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য,সহকারি শিক্ষক ও ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ ফিরোজুর রহমান মোবাইল: 01947314055