মীর তানভীর ইসলাম স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের রায়গঞ্জে কেন্দ্রীয় কৃষক লীগের নির্দেশনা অনুযায়ী আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপজেলা কৃষক লীগের আয়োজনে নির্বাচনী প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১টায় ব্রহ্মগাছা বাজারে উপজেলা কৃষক লীগের সভাপতি জিয়া উদ্দিন বাবলুর সভাপতিত্বে প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি ও আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী কৃষিবিদ আলহাজ্ব সাখাওয়াত হোসেন সুইট।উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম বাচ্চুর সঞ্চালনায় প্রতিনিধি সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম, জেলা কৃষক লীগের সদস্য আবুল কালাম আজাদ, ব্রহ্মগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ফরহাদ, ব্রহ্মগাছা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সুজন, উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি আব্দুস সবুর বিপ্লব, সাংগঠনিক সম্পাদক বাবলু শেখ সহ উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতা-কর্মী বৃন্দ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ ফিরোজুর রহমান মোবাইল: 01947314055