মীর তানভীর ইসলাম স্টাফ রিপোর্টারঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জে বন্ধু রক্তদান সংগঠনের আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন র্যালী ও শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে।শনিবার সকাল ৮টায় বন্ধু রক্তদান সংগঠনের সভাপতি লিটন খানের সভাপতিত্বে সকল সদস্যদের নিয়ে মহান বিজয় দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালী ভূঁইয়াগাঁতী বাসস্ট্যান্ড এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে ভূঁইয়াগাঁতী উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে উক্ত সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এসময় উক্ত সংগঠনের সকল পর্যায়ের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ ফিরোজুর রহমান মোবাইল: 01947314055