সোহেল রানা নিজস্ব প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জে বিশ্ব স্কাউটস ও বিপি দিবস পালিত হয়েছে।
বুধবার (২২ ফ্রেব্রুয়ারি) সকাল ১০ টার সময় এক র্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।পরে উপজেলা পরিষদ মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। স্কাউটের কমিশনার ও তিনন্দিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হকের সঞ্চালনায়।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জে উপজেলা স্কাউটস এর সভাপতি ও নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান, স্কাউটের সহ-সভাপতি ও শিক্ষা অফিসার আপেল মাহমুদ। উপস্থিত ছিলেন, উপজেলা স্কাউটস এর সম্পাদক- সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক এম এ সবুর,স্কাউট লিডার এম এম আমিনুল ইসলাম, উইনিট কাব লিডার আব্দুল আলীম মল্লিক, উইনিট কাব লিডার দিলীপ কুমার,স্কাউট শিক্ষক আলমগীর প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ ফিরোজুর রহমান মোবাইল: 01947314055