ঢাকাFriday , 26 April 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

র‍্যাব-১২,বগুড়ার যৌথ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গাজীপুর থেকে গ্রেফতার

Nadigram
April 26, 2024 8:16 pm
Link Copied!

শাহজাহান আলীঃ স্টাফ রিপোর্টার,

নারী ও শিশু নির্যাতন মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মোঃ ওয়াসিম(৩২)কে, র‍্যাব-১২, বগুড়া ও র‍্যাব-১ গাজীপুর এর যৌথ অভিযানে জিএমপি গাজীপুর কোনাবাড়ী এলাকা থেকে গ্রেফতার করেছে।

২৫ এপ্রিল(বৃহস্পতিবার)রাত ৮ টার দিকে গাজীপুর কোনাবাড়ী এলাকায় র‍্যাব-১২, বগুড়া ও র‍্যাব-১, গাজীপুর এর যৌথ অভিযানে জয়পুরহাট জেলার নারী ও শিশু নির্যাতন মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মোঃ ওয়াসিমকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী ওয়াসিম জয়পুরহাট জেলার সদর থানাধীন ভাদশা জালিয়াপাড়া এলাকার মৃত- খলিলুর রহমান এর ছেলে। র‍্যাব-১২ বগুড়ার কোয়াড কমান্ডার মোঃ সোহেল রানা এক প্রেস রিলিজের মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন।

র‍্যাবের পাঠানো প্রেস রিলিজে বলস হয়,র‍্যাব-১২, বগুড়া ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, জয়পুরহাট সদর থানার মামলা নং-৩২ তারিখ ১৪-০৯-২০১৯ ধার-২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনেের ( সংশোধনী-২০০৩) এর ৭/৯/(১) এর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মোঃ ওয়াসিম জিএমপি গাজীপুর কোনাবাড়ী এলাকায় আত্মগোপন করে রয়েছেন।
এমন গোপন সংবাদের ভিত্তিতে ২৫ এপ্রিল বৃহস্পতিবার রাত ৮ ঘটিকার র‍্যাব-১২, বগুড়া ও র‍্যাব-১,সিপিএসসি,গাজীপুর এর যৌথ অভিযান পরিচালনা করে জিএমপি গাজীপুর কোনাবাড়ী থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মোঃ ওয়াসিমকে
গ্রেফতার করা হয়।
র‍্যাব-১২, বগুড়ার কোম্পানি কোয়াড কমান্ডার সিনিয়ার সহকারী পুলিশ সুপার মোঃ সোহেল রানা জানান,গ্রেফতারকৃত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মোঃ ওয়াসিম এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জয়পুরহাট জেলার সদর থানায় সোপর্দ করা হয়েছে।
তিনি আরও জানান, র‍্যাবের এ ধরনের অভিযান কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।