
মো: শিবলু রহমান শাজাহানপুর বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের মানিকদিপা কেন্দ্রীয় ঈদগাহ মাঠের পরিচালনা পর্ষদ কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায়।
শুক্রবার (২৯ মার্চ২৪) বিকাল ৩. ১৫ এ অত্র ঈদগাহ মাঠ প্রাঙ্গণে মাঠ পরিচালনা পর্ষদের ২৩ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ নতুন কমিটি গঠন করা হয়েছে।
অত্র ঈদগাহ মাঠের আওতাধীন মুসল্লিদের সর্বসম্মতি ক্রমে ২৩ জন সদস্য বিশিষ্ট ৩বছর মেয়াদী একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন হয়েছে।
নবগঠিত কমিটিতে মানিকদিপা উত্তরপাড়া গ্রামের মুসল্লী এস এম বাকি বিল্লাহ কে সভাপতি, একই গ্রামের হাফিজার রহমানকে সহ সভাপতি, মানিকদিপা পূর্বপাড়া গ্রামের মুসল্লী আব্দুর রউফ কে সাধারণ সম্পাদক, উত্তরপাড়া গ্রামের হাফিজার রহমানকে সহ সাধারণ সম্পাদক(১)
ফকির পাড়ার মুসল্লী জহুরুল ইসলামকে
সহ সাধারণ সম্পাদক(২) , মানিকদিপা মধ্যপাড়া গ্রামের মুসল্লী আব্দুস সালাম (খোকন) কে কোষাধ্যক্ষ, উত্তরপাড়া গ্রামের ইব্রাহিম হোসেনকে সহ কোষাধ্যক্ষ সহ বাকি নির্বাহী সদস্যরা হলেন,
হারুনূর রশীদ
আব্দুস সাত্তার
ইউসুফ আলী
আশরাফুল আলম
নূরুল ইসলাম
মোকছেদুল ইসলাম
মোখলেছুর রহমান
রফিকুল ইসলাম
আনারুল ইসলাম মজনু
আব্দুল মতিন
আব্দুল হাকীম বাবু
লিটন মিয়া
শহিদুল ইসলাম
ছামস্ উদ্দিন
আমজাদ হোসেনকে নিয়ে এই পূর্ণাঙ্গ কমিটি গঠন হয়েছে
নতুন কমিটির সভাপতি এস এম বাকি বিল্লাহ বলেন, ঈদগাহ মাঠের পুরাতন কমিটির মেয়াদ শেষ হয়ে গেলেও নতুন কমিটি গঠন বিষয়ে কাউকে অবগত করা হয় না। আগের কমিটির সদস্যরা নিজেদের ইচ্ছামত সময় নির্ধারণ করে গোপনে কমিটি গঠন করে বছরের পর বছরের বছর ঈদগাহ মাঠ পরিচালনা করে যাচ্ছেন। এতে অত্র ঈদগাহ মাঠের অনেক মুসল্লীর মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। সেই ধারাবাহিকতায় আমরা পুরো গ্রামে ব্যাপক প্রচার প্রচরণা মাইকিং করে ৬৭ জন মুসল্লীর উপস্থিততে
২৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন প্রক্রিয়া সম্পন্ন করেছি। যা অত্র গ্রামের সকল মুসল্লীর মতামতের ভিত্তিতে হওয়ায় নতুন কমিটির পক্ষে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছে ও আনন্দিত ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ ফিরোজুর রহমান মোবাইল: 01947314055