তাজুল ইসলাম, বগুড়া শেরপুর প্রতিনিধি: বগুড়া শেরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ৩০ জানুয়ারি মঙ্গলবার উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নে অবৈধ মজুতবিরোধী অভিযান পরিচালনার সময় অবৈধ ভাবে ধান মজুদ করার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।উপজেলা সহ কারী কমিশনার ভূমি বলেন, ধান-চালের দাম বৃদ্ধি রোধ করতে উপজেলার বিভিন্ন এলাকায় এ সময় ধড়মোকামে একটি গোডাউনে অভিযান চালানো হয়। এ সময় সেখানে সরকার অনুমোদিত মজুতের চেয়ে প্রায় ১২০ মেট্রিক টন অতিরিক্ত ধান পাওয়া যায়তাৎক্ষণিক ভাবে সেখানে নির্বাহী হাকিম মো. সুমন জিহাদী ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করেন এবং তা আদায় করা হয়।তিনি আরো জানান, বর্তমানে বাজার নিয়ন্ত্রণ রাখতে আমাদের এ অভিযান অব্যহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ ফিরোজুর রহমান মোবাইল: 01947314055