প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৬, ৫:৫৬ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ৮, ২০২৪, ১২:৪২ পি.এম
শেরপুরে টয়লেটের মল ভরা কুয়ায় পড়ে দিনমজুরের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক নুরআলম,বগুড়া শেরপুর মমিনপুর পাড়াগায়ে বাড়ির উঠানে কাঁচা টয়লেটের মল ভরা কুয়ায় পরে দিনমজুর কৃষি শ্রমিক চাঁনমিয়া (৫০) এর মৃত্যু হয়েছে ।আজ ৮ই জুন শনিবার ভোর ৫ টায় উপজেলার গাড়িদহ ইউপিস্থ মমিনপুরে এই দুর্ঘটনা ঘটে। পারিবারিক সূত্রে জানা যায়,বাড়ির উঠানে থাকা কাঁচা টয়লেটের বাঁশ পলিথিনের ভাংগা বেড়া মেরামত করার জন্য ভোরে টয়লেটে যান চাঁন মিয়া।তখন তার হাতে থেকে মুঠোফোন মোবাইল টা হাত ফসকে টয়লেটের মল ভরা কুয়ায় পরে যায়।পরে তিনি টয়লেটের স্লাপ সরিয়ে মোবাইল তোলার জন্য টয়লেটের মল ভরা কুয়ায় নামেন।কুয়ায় থাকা মিথেন গ্যাস আর বায়োগ্যাসের কারণে তিনি কুয়ার মধ্যে নেতিয়ে পড়েন।এবং তার মৃত্যু হয়।পরে তার বড় ছেলে রাজমিস্ত্রী রফিকুল (৩০) সহ স্থানীয় লোকজন উদ্ধার করতে ব্যর্থ হলে জরুরি জাতীয় সেবা-৯৯৯ এ কল করে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তায় কুয়া থেকে লাশ উদ্ধার করেন।এই খবরের সত্যতা নিশ্চিত করে শেরপুর থানা পুলিশ বলেন,খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালিয়ে চাঁনমিয়া লাশ উদ্ধার করেন । এ ঘটনায় শেরপুর থানায় একটি অপমৃত্যুর মামলা হতে পারে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ ফিরোজুর রহমান মোবাইল: 01947314055
ই পেপার