তাজুল ইসলাম নিজস্ব প্রতিবেদক
বগুড়া শেরপুরে শেরুয়া বটতলায় ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন ও চালকসহ ৪ জন নিহতহয়েছেন। আজ বৃহস্পতিবার রাত পৌনে ৯ টার দিকে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের সেরুয়া বটতলা বাজার নামক স্থানে ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে । নিহতদের মধ্যে সিএনজি অটোরিকশার যাত্রী ৩ জন একই পরিবারের সদস্য বলে জানা গেছে।আরো দুইজন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদেরকে বগুড়ায় শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে।নিহতরা হলেন- সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বাসাইল গ্রামের বদিউজ্জামানের ছেলে আরিফুল ইসলাম (৩২), তাঁর স্ত্রী মৌসুমী আক্তার (২৫), ছেলে সায়মুন হোসেন (৪) ও সিএনজি অটোরিকসার চালক একই জেলার তাড়াশ উপজেলার সেলুন গ্রামের পর্বত সেখের ছেলে মো. নাসিম (৩০)। এই ঘটনায় আহতরা হলেন- শেরপুর উপজেলার ছোনকা গ্রামের আফছার আলীর ছেলে গোলাম হোসেন (৫০) ও রায়গঞ্জ সদর উপজেলার কাওছার আলী (২৩)।শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আবুল হাসেম এই তথ্য নিশ্চিত করে জানান, ঢাকাগামী একটি চাল বোঝাই ট্রাক মহাসড়কের সেরুয়া বটতলা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত অটোরিকসার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একই পরিবারের ৩ জনসহ মোট ৪ জন নিহত হয়েছেন। নিহতদের লাশ স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রয়েছে। এছাড়া দুর্ঘটনা কবলিত ট্রাক ও সিএনজি চালিত অটোরিকসা উদ্ধারের চেষ্টা চলছে বলে জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক : মোঃ ফিরোজুর রহমান মোবাইল: 01947314055