প্রিন্ট এর তারিখঃ মে ৩, ২০২৬, ১:১০ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৪, ২০২৪, ৭:১৮ পি.এম
শেরপুরে বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালতে ৫ হাজার টাকা জরিমানা

তাজুল ইসলাম, শেরপুর বগুড়া।
বগুড়া শেরপুরে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে বাজার মনিটরিং, এর উদ্দেশ্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকাল ৪ টায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।জানা যায়, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব রেজাউল করিম রেজা এর নেতৃত্বে পৌরসদর হাটখোলা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এতে পি এম ট্রের্ডাস এর মালিক আরিফুল ইসলাম(২৮)কে অস্বাস্থ্যকর পরিবেশ ও অবৈধভাবে পশুখাদ্যে এন্টিবায়োটিক ব্যবহারের কারণে ৫০০০ টাকা জরিমানা করা হয় এবং তৎক্ষনাৎ জরিমানার অর্থ আদায় করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প অফিসার জনাব শামসুন্নাহার শিউলি , ভূমি অফিসে ক্রেডিট চেকিং পুলিশের অন্যান্য সদস্যরা, সাংবাদিক ও উপজেলা ভূমি অফিসের কর্মচারীরা।উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. রেজাউল করিম রেজা বলেন, আমরা ভোক্তাদের কথা চিন্তা করে এ অভিযান পরিচালনা করি এবং কাউকে দ্রব্যমূল্যে দাম বাড়াতে দেব না।জনস্বার্থে অভিযানটি অব্যহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ ফিরোজুর রহমান মোবাইল: 01947314055
ই পেপার