তাজুল ইসলাম, শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শেরেপুরে হাইওয়ে পুলিশের বিশেষ অভিযানে ৫৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। জানা যায় ৭ ফেব্রুয়ারি বুধবার গোপন সংবাদের ভিত্তি তে হাইওয়ে পুলিশ কর্তৃক রাত্রিকালীন টহল ডিউটি চলাকালীন আনুমানিক রাত ৩.৪০ টায় উপজেলার ধুনকুন্ডি ফুড ভিলেজ রেস্টুরেন্টে এর সামনে বুড়িমারী থেকে ছেড়ে আসা ঢাকা গামি এসআর পরিবহনের এসি বাস (যার নং ঢাকা মেট্রো-ব-১২-২৯৫৫)এর সি-৩নং সিটের যাত্রী মাখন চন্দ্র রায়(৩০)পিতা: অরুন চন্দ্র রায় সাং:চলবলা পো: সোনার হাট থানা: কালীগঞ্জ জেলা: লালমনি হাট কতৃক বহন কৃত গাড়ির বাংকার হইতে একটি ট্রাভেল ব্যাগ-১৬২৬৯ যাহার সিরিয়াল নং-১৯ এর ভিতর হতে ৫৬ পিছ ফেন্সিডিল স্বাক্ষীদের উপস্থিতে জব্দ করে।
এ বিষয়ে শেরপুর হাইওয়ে থানার সার্জন মাসুদ রানা জানান, উদ্ধারকৃত ফেন্সিডিল বিষয়ের আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ ফিরোজুর রহমান মোবাইল: 01947314055