কাবিল উদ্দিন কাফি, সিংড়া (নাটোর) প্রতিনিধি:
নাটোরের সিংড়ায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী এডভোকেট জুনাইদ আহমেদ পলক এমপির সিংড়ার বাসায় ভাংচুর করেছে বিক্ষুব্ধ জনতা। এসময় মালামাল লুট করা হয়। সোমবার বিকেল পৌনে ৫টার দিকে এ ঘটনা ঘটে। এসময় সিংড়া পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌসের বাসাও ভাংচুর করা হয়।সরেজমিনে দেখা যায়, উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ও ভাংচুর করে শত শত বিক্ষুব্ধ জনতা। এছাড়াও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলামের বাসা, অপর যুগ্ম সম্পাদক রুহুল আমিন, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তহিদুল ইসলামের বাসা ও কার্যালয় ভাংচুর করেছে জনতা।প্রতিমন্ত্রী পলকের বাসার সামনে একটি মোটরসাইকেলে আগুন দেয় তারা। শহরে পলকের ছবি সম্বলিত সাইনবোর্ডও ভাংচুর করে শত শত বিক্ষুব্ধ জনতা।
সম্পাদক ও প্রকাশক : মোঃ ফিরোজুর রহমান মোবাইল: 01947314055