
সিংড়া প্রেসক্লাবের সভাপতি মোল্লা মোঃ এমরান আলী রানার সভাপতিত্বে ও প্রেসক্লাবের সাধারন সম্পাদক সৌরভ সোহরাবের সঞ্চালনায় সাহিত্য আসরে স্বরচিত কবিতা পাঠ করেন, প্রবীণ কবি মোঃ আবুল হোসেন, কবি আজাহার আলী, জয়নাল আবেদিন, কবি মাহবুব এ মান্নান, প্রভাষক আয়ুব আলী, সহকারী অধ্যাপক মাহবুব এ খোদা, কাজল খান, সুমন প্রামানিক, হাতিয়ান্দহ ইউনিয়ন গণগ্রন্থাগারের সভাপতি আব্দুল মতিন, কবি রাজ কালাম, কবি আলতাফ হোসেন, রিক্তা বানু, সিংড়া স্মার্ট প্রেসক্লাবের সভাপতি খলিল মাহমুদ, নবীন কবি শাকিল আহমেদ, কাওছার আহমেদ, প্রত্যয় সাহা সহ আরও অনেকে।
এসময় স্থানীয় ইউপি সদস্য কাজল খান, সিংড়া প্রেসক্লাবের অর্থ সম্পাদক শহিদুল ইসলাম সুইট, তথ্য ও গবেষণা সম্পাদক রেজাউল করিম, নির্বাহী সদস্য আবু জাফর সিদ্দিকী, প্রচার সম্পাদক আশরাফুল ইসলাম সুমন,সিংড়া চলনবিল মিডিয়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আলিফ বিন রেজা, সাংবাদিক কাবিল উদ্দিন কাফি, মাজিদুল ইসলাম, জোবাযের হোসেন রাকা, নাজমুস শাদাত রিপন, প্রভাষক ইউনুস আলী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
সিংড়া প্রেসক্লাবের সভাপতি মোল্লা মোঃ এমরান আলী রানা তার বক্তব্যে বলেন, সাহিত্য সমাজের দর্পন। একজন কবি, লেখক ও সাংবাদিকরা তার লিখনীর মাধ্যমে সমাজের অনেক পরিবর্তন ঘটাতে পারে। সুন্দর ও সুষ্ঠ সমাজ ব্যবস্থায় সাহিত্য চর্চার বিকল্প নাই। তাই নতুন প্রজন্মকে সাহিত্য চর্চায় উদ্বুদ্ধ করতে হবে। আমরা সিংড়া প্রেসক্লাবের ব্যানারে প্রতিমাসে নিয়মিত সাহিত্য আসর অব্যহত রেখেছি। সেই ধারা বাহিকতায় চলনবিলে নৌকা ভ্রমণের পাশাপাশি সাহিত্য আসরের আজকের এই আযোজন। এ ধরনের উদ্যোগ আগামীতেও অব্যহত থাকবে।
২১.১০.২৩
০১৭২৩৯৫৯৭৯৮
সম্পাদক ও প্রকাশক : মোঃ ফিরোজুর রহমান মোবাইল: 01947314055