আসলাম উদ্দিন, প্রতিবেদক
সিরাজগঞ্জের কাজিপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমাণ সরকারি চাল জব্দ হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলার মেঘাই এলাকায় অভিযান চালিয়ে মোট ১১ হাজার ৭৫০ কেজি চাল উদ্ধার করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়ামত আলী খান হিমেল।
আদালত সূত্রে জানা যায়, মৃত আকবর আলীর ছেলে সাব্বির হোসেনের গুদাম থেকে ৮ হাজার ১৮০ কেজি এবং কাজিপুর সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সোলাইমান হোসেনের গুদাম থেকে ৩ হাজার ৫৭০ কেজি সরকারি চাল জব্দ করা হয়। দীর্ঘদিন ধরে তারা অবৈধভাবে এসব চাল মজুদ করে আসছিলেন। জব্দ বস্তাগুলোর গায়ে ‘খাদ্য অধিদফতর’ লেখা ছিল এবং প্রতিটি বস্তার ওজন ৩০ কেজি উল্লেখ করা ছিল।
উপজেলা খাদ্য পরিদর্শক সায়েম রায়হান চৌধুরী জানান, দুটি গুদাম থেকে ৩০ কেজি ওজনের ২৭০ বস্তা ও ৫০ কেজি ওজনের ৭৩ বস্তা চাল জব্দ হয়েছে। মোট ১১ হাজার ৭৫০ কেজি চাল উদ্ধার করে গুদামগুলো সিলগালা করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ ফিরোজুর রহমান মোবাইল: 01947314055