আসলাম উদ্দিন, সিরাজগঞ্জ সদর প্রতিনিধি:
র্যাব-১২ এর এক বিশেষ অভিযানে বঙ্গবন্ধু সেতুর সিরাজগঞ্জ প্রান্তে ১০১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে র্যাব-১২ জানায়, ১৭ ফেব্রুয়ারি রোজ সোমবার রাত আনুমানিক ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাভার্ড ভ্যানে বিশেষ কায়দায় লুকানো গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন যশোর কোতয়ালি থানার হুদোরাজাপুর গ্রামের মোঃ রাশেদুল ইসলাম (৪১) এবং জগমোহনপুর গ্রামের মোঃ শাহ আলম (২৭)। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ডভ্যান, মোবাইল ফোনসহ নগদ পঁয়ত্রিশ হাজার টাকা জব্দ করা হয়।
র্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ ফিরোজুর রহমান মোবাইল: 01947314055